Subject

    বাংলা সাহিত্য

    Topic

    প্রথম

    বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?

    ক)
    শামসুর রাহমান
    খ)
    ভারতচন্দ্র রায়
    গ)
    সোমেন চন্দ্র
    ঘ)
    আবুল ফজল

    Explanation

    বাংলা সাহিত্যের মধ্যযুগে দেবদেবীর গুণগান অর্থাৎ ধর্মবিষয়ক যেসব আখ্যান কাব্য রচিত হয়েছে সেসব কাব্যই মঙ্গলকাব্য। মনসামঙ্গল, চন্ডীমঙ্গল, অন্নদামঙ্গল, ধর্মমঙ্গল- এদের মধ্যে বিশেষ স্থান দখল করে আছে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত অন্নদামঙ্গল। তাকে নাগরিক কবিও বলা হয়। - রবীন্দ্রনাথ ভারতচন্দ্রের কাব্যকে ‘রাজকণ্ঠের মণিমালা’র সাথে তুলনা করেছেন। - অন্নদামঙ্গল কাব্য ৩ খণ্ডে বিভক্ত।যথা : শিবনারায়ণ, কালিকামঙ্গল, মানসিংহ-ভবানন্দ খণ্ড - তিনি সভাকবি ছিলেন নবদ্বীপের (নদীয়া) রাজা কৃষ্ণচন্দ্রের। - তাকে ‘রায় গুণাকর’ উপাধি প্রদান করেন নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র। অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো- - 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন', - 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে', - 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়', - 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?' - 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'

    Find Tutors

    View all Tutors