Subject

    Govt.Jobs

    Topic

    দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক ২০১৩

    বাংলা সাহিত্যের 'দুঃখবাদী কবি' কে?

    ক)
    গোবিন্দচন্দ্র দাস
    খ)
    যতীন্দ্রনাথ সেন গুপ্ত
    গ)
    সুকান্ত ভট্টাচার্য
    ঘ)
    রামেন্দ্রসুন্দর ত্রিবেদী

    Explanation

    - যতীন্দ্রনাথ সেনগুপ্ত (১৮৮৭-১৯৫৪) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। - পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে তাঁর জন্ম। তিনি শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি (১৯১১) লাভ করে প্রথমে নদীয়া জেলাবোর্ড ও পরে কাসিমবাজার রাজ-এস্টেটের ওভারসিয়ার হন। - তিনি ছিলেন একজন যুক্তিবাদী ও মননশীল লেখক; সমাজ ও সমকাল তাঁর কাব্যের বিষয়বস্ত্ত। - ভাষার মধ্যে তর্ক, কটাক্ষ ও প্রচ্ছন্ন পরিহাস তাঁর একটি বিশেষ বৈশিষ্ট্য। - দর্শন ও বিজ্ঞান উভয় দৃষ্টিকোণ থেকেই তিনি ছিলেন দুঃখবাদী , আর এই দুঃখবাদ তাঁর কাব্যের মূল সুর। - শেষ বয়সে তিনি ম্যাকবেথ, ওথেলো, হ্যামলেট, কুমারসম্ভব ইত্যাদি অনুবাদ করেন। - মাসিক বসুমতীতে (১৯৪৯)‘বিপ্রতীপ গুপ্ত’ ছদ্মনামে তিনি স্মৃতিকথা নামে আত্মজীবনী প্রকাশ করেন। তাঁর রচিত কাব্য: - অনুপূর্বা(১৯৪৬), - মরুমায়া (১৯৩০), - সায়ম (১৯৪০), - ত্রিযামা (১৯৪৮), - কাব্য পরিমিতি(১৯৩১), - মরীচিকা (১৯২৩), - মরুশিখা (১৯২৭), - নিশান্তিকা (১৯৫৭) ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors