Subject
Govt.Jobs
Topic
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (রাষ্ট্রপতির কার্যালয়/সহকারী প্রটোকল অফিসার)- ২৯-০৪-২০২৪
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি?
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম নিদর্শন কোনটি?
ক)
রামায়ণখ)
শ্রীকৃষ্ণকীর্তনগ)
শূন্যপুরাণঘ)
চর্যাপদExplanation
- বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘চর্যাপদ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন। - তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে কলকাতার ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে ‘চর্য্যাচর্য্যবিনিশ্চয়'’, ‘ডাকার্ণব’, ‘সরহপাদের দোহা’ ও ‘কৃষ্ণপাদের দোহা’ গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। - চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। - ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী তিব্বতি ভাষায় অনূদিত চর্যাপদ আবিষ্কার করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশ করেন। - উল্লেখ্য, চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন মুনিদত্ত। - চর্যাপদের পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - এর মধ্যে প্রাপ্ত পদের সংখ্যা সাড়ে ৪৬টি ● চর্যাপদের পদকর্তা: লুইপা, কাহ্নপা, আর্যদেবপা, কঙ্কণপা, কম্বলাম্বরপা, কুক্কুরীপা, গুণ্ডরীপা, চাটিলপা, জয়নন্দীপা, ঢেগুণপা, ডোম্বীপা, তান্তীপা, তাড়কপা, দারিকপা, ধর্ম্মপা, বিরূপা, বীণাপা, ভাদেপা, ভুসুকুপা, মহীণ্ডাপা, লাড়িডোম্বীপা, শবরপা, শান্তিপা, সরহপা।Related questions
'পল্লীসমাজ' উপন্যাসের লেখক -কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রেই রয়েছে?Which of the following does not add 'ves' in the plural form?Which one is a masculine gender?'কবিকঙ্কন' কার উপাধি?পৃথিবীর পুরো শক্তির কত ভাগ নবায়নযোগ্য শক্তি?সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৪ সে.মি হলে ত্রিভুজটির লম্বের দৈর্ঘ্য কত?The verb form of 'trauma' is -
