Subject

    বাংলা সাহিত্য

    Topic

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

    বাংলা লিপি সংস্কারে বিশেষ ভূমিকা রেখেছেন -

    ক)
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    খ)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    গ)
    রামমোহন রায়
    ঘ)
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    Explanation

    -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার। -সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। -সংস্কৃত ছাড়াও বাংলা ও ইংরেজি ভাষায় বিশেষ ব্যুৎপত্তি ছিল তাঁর। -তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ ও সহজপাঠ্য করে তোলেন। -বাংলা গদ্যের প্রথম সার্থক রূপকার তিনিই। -তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। -তিনি রচনা করেছেন যুগান্তকারী শিশুপাঠ্য বর্ণপরিচয়-সহ একাধিক পাঠ্যপুস্তক, সংস্কৃত ব্যাকরণ গ্রন্থ। -সংস্কৃত, হিন্দি ও ইংরেজি থেকে বাংলায় অনুবাদ সাহিত্য ও জ্ঞানবিজ্ঞান সংক্রান্ত বহু রচনা। -নারীমুক্তির আন্দোলনেও তার অবদান উল্লেখযোগ্য।

    Find Tutors

    View all Tutors