Subject
বাংলা সাহিত্য
Topic
মধ্যযুগ
বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান কোন যুগের সৃষ্টি?
ক)
আদিযুগেরখ)
মধ্যযুগেরগ)
অন্তমধ্যযুগেরঘ)
আধুনিক যুগেরExplanation
মধ্যযুগের বাংলা সাহিত্যের মুসলমান কবিগণের সবচেয়ে উল্লেখযোগ্য অবদান রোমান্টিক প্রণয়োপাখ্যান। এই শ্রেণির কাব্য মধ্যযুগের সাহিত্যে বিশিষ্ট স্থান জুড়ে আছে।ফারসি বা হিন্দি সাহিত্যের উৎস থেকে উপকরণ নিয়ে রচিত প্রণয় কাব্যগুলোতে প্রথমবারের মত মানবীয় বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে।মধ্যযুগের কাব্যের ইতিহাসে ধর্মীয় বিষয়বস্তুর আধিপত্য ছিল,কোথাও কোথাও লৌকিক ও সামাজিক জীবনের ছায়াপাত ঘটলেও দেবদেবীর প্রাধান্যে তাতে মানবীয় অনুভূতির প্রকাশ স্পষ্ট হয়ে উঠেনি।এই শ্রেণির কাব্যে মানব-মানবীর প্রেম কাহিনি রূপায়িত হয়ে গতানুগতিক সাহিত্যের ধারায় ব্যতিক্রমের সৃষ্টি করেছে।মুসলমান কবিগণ হিন্দুধর্মাচারের পরিবেশের বাহিরে থেকে মানবিক কাব্য রচনায় অভিনবত্ব দেখান।Related questions
মঙ্গলকাব্য সৃষ্টির উদ্দেশ্য কি ছিল?'তাপসমালা' কার রচিত?শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে?মুরারীগুপ্তের কাব্যের প্রকৃত নাম কি?মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?কোন কবির মাধ্যমে অনুবাদ সাহিত্যের জয়যাত্রা শুরু করে?বাংলাসাহিত্যের প্রথম জীবনী সাহিত্য কোনটি?মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
