Subject

    Previous Exam (স্কুল পর্যায় -১)

    Topic

    ৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন- ২০১০ (সহকারী শিক্ষক, সমমান) - ১১.১২.২০১০

    বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

    ক)
    বৈষ্ণব পদাবলী
    খ)
    শ্ৰীকৃষ্ণ কীর্তন
    গ)
    চর্যাপদ
    ঘ)
    রামায়ণ

    Explanation

    - বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন ‘ চর্যাপদ ’ গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। মহামহোপাধ্যায় সালে নেপালের হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ' আবিষ্কার করেন। - এতে প্রবাদ বাক্য আছে ৬টি । - যথা: • অপণা মাংসে হরিণা বৈরী (৬ নং পদ- হরিণের মাংসই তার জন্য শত্রু), • হাথে রে কাঙ্কাণ মা লোউ দাপণ (৩২ নং পদ- হাতের কাঁকন দেখার জন্য দর্পণ প্রয়োজন হয় না), • হাড়ীত ভাত নাহি নিতি আবেসী (৩৩ নং পদ- হাঁড়িতে ভাত নেই, অথচ প্রতিদিন প্রেমিকরা এসে ভীড় করে), • দুহিল দুধু কি বেন্টে যামায় (৩৩ নং পদ- দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়), • বর সুণ গোহালী কিমো দু বলন্দে (৩৯ নং পদ- দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল) ও • অণ চাহন্তে আণ বিণঠা (৪৪) নং পদ- অন্য চাহিতে, অন্য বিনষ্ট)।

    Find Tutors

    View all Tutors