Subject
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
Topic
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট) - ০১.০৯.২০২৩
বাংলা ভাষার মূল উৎস কোনটি?
বাংলা ভাষার মূল উৎস কোনটি?
ক)
কানাড়ি ভাষাখ)
বৈদিক ভাষাগ)
হিন্দি ভাষাঘ)
প্রাকৃত ভাষাExplanation
- ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস অনার্য ভাষা। কারণ, বাংলার আদিম অধিবাসী অনার্যদের ভাষা ছিল অস্ট্রিক। - অনার্যদের তাড়িয়ে সভ্যতায় উন্নত আর্যরা এদেশে বসবাস শুরু করলে অনার্যদের অপেক্ষাকৃত নিম্নস্তরের ভাষার সাথে আর্যদের অপেক্ষাকৃত উচ্চস্তরের ভাষার সংমিশ্রণে নতুন আর্য ভাষা রূপলাভ করে। এ আর্য ভাষা হতে বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষার উৎপত্তি হয়। - পাণিনি হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ ‘বেদ’ এর বৈদিক ভাষার সংস্কার সাধন করেন, যা সংস্কৃত ভাষা হিসেবে রূপলাভ করে। - সংস্কৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না, এ ভাষা ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন। - সাধারণ মানুষের মুখের ভাষা ছিল ‘প্রাকৃত ভাষা’ । - পরবর্তীতে প্রাকৃত ভাষা থেকে ‘পালি’ ও ‘অপভ্রংশ’ নামক দুটি ভাষার উদ্ভব ঘটে। বাংলা ভাষা অপভ্রংশের নিকট ঋণী। - ‘প্রাকৃত’ ভাষার প্রকারভেদ ঘটলেও সাধারণ মানুষের মুখের ভাষা প্রাকৃতই থেকে গেল। পরবর্তীতে ‘প্রাকৃত' ভাষাই ভারতের বিভিন্ন আঞ্চলিক প্রভাবে, কথ্য ভাষার উচ্চারণের বিভিন্নতা অনুসারে ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করল। - কালক্রমে ‘প্রাকৃত’ থেকে উৎপত্তি লাভ করে ‘বাংলা ভাষা’ ।Related questions
গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয়?WWW এর জনক কে?কোনটির কারণে দ্রুতগতির ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে?ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয়?কোনটি মৌলিক পাসওয়ার্ড?Beep sound দেয় সাধারণত কোনটি নষ্ট হলে?নিচের কোনটি চলমান গ্রাফিক্স?বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
