Subject

    বাংলা ভাষা

    Topic

    ভাষা

    বাংলা ভাষার নিজস্ব লিপি কোনটি?

    ক)
    ব্রাহ্মী
    খ)
    মণিপুরি
    গ)
    বাংলা
    ঘ)
    কুটিল

    Explanation

    - বাংলা ভাষার নিজস্ব লিপি রয়েছে। এই লিপির নাম - বাংলা লিপি। - বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা ৫০টি – স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি। -লিপি হচ্ছে লিখন পদ্ধতি। পৃথিবীর প্রায় সকল লিপিই ফিনিশিয় লিপি থেকে উদ্ভব হয়েছে। - প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে ভারতীয় লিপির উৎপত্তি ঘটে। এ ভারতীয় লিপির রূপ দুইটি – ব্রাহ্মী লিপি ও খরোষ্ঠী লিপি। - ব্রাহ্মী লিপি কুষাণ ও গুপ্ত রাজাদের আমলে পরিবর্তিত হয়ে তিনটি রূপ ধারণ করে – সারদা, নাগর ও কুটিল। - -ব্রাহ্মী লিপির কুটিল রূপ পৃথ্বী লিপি থেকে বাংলা লিপির উৎপত্তি হয়েছে। - প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। - ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ। - অহমিয়া, বোড়ো, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষাও এক সময়ে এই লিপিতে লেখা হতো।

    Find Tutors

    View all Tutors