Subject
বাংলা সাহিত্য
Topic
প্রবন্ধ-সাহিত্য
'বাংলা ভাষার জন্মকথা' কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
'বাংলা ভাষার জন্মকথা' কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক)
বাক্যতত্ত্বখ)
কতো নদী সরোবরগ)
লালনীল দীপাবলিঘ)
বাংলা ভাষাExplanation
‘বাংলা ভাষার জন্মকথা’ প্রবন্ধটি হুমায়ুন আজাদের ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ প্রবন্ধে লেখক বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করেছেন। ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। মানুষের মুখে মুখে বদলে যায় ভাষার ধ্বনি। শব্দেরও বদল ঘটে এবং সে সঙ্গে শব্দের অর্থেরও। এক সময় ধারণা করা হতো বাংলা এসেছে সংস্কৃত থেকে। তখনকার দিনে সংস্কৃত ছিল উচুশ্রেণির মানুষের লেখার ভাষা। সাধারণ মানুষ কথা বলত প্রাকৃত ভাষায় আর এ প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম। ইন্দো-ইউরোপীয় ভাষাবংশের একটি হচ্ছে প্রাচীন ভারতীয় আর্যভাষা। এ প্রাকৃত ভাষাগুলোর বিকৃত রূপ হচ্ছে অপভ্রংশ। ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মনে করেন, পূর্ব- মাগধী অপ্রভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে গৌড়ী প্রাকৃতের পরিবর্তিত রূপ গৌড়ী অপভ্রংশ। গৌড়ী অপভ্রংশ থেকেই জন্ম নিয়েছে বাংলা ভাষা।Related questions
‘সংস্কৃতির ভাঙ্গা সেতু' গ্রন্থ কে রচানা করেছেন ?রুদ্রমঙ্গল কি?'সকলেই কবি নন, কেউ কেউ কবি'- এটি কোন গ্রন্থের বিখ্যাত উক্তি?'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা-গোপীচন্দ্রের কাহিনীর প্রথম উল্লেখ পাওয়া যায় কোথায়?'পূর্বাশার আলো ' কথাটির মর্মার্থ কি?'প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে'।--- গানটির গীতিকার কে?পঞ্চপাণ্ডবের অন্তর্ভুক্ত নয়-
