Subject
Previous Exam (কলেজ পর্যায়)
Topic
১৮ তম শিক্ষক নিবন্ধন - ১৫.০৩.২০২৪
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
বাংলা ভাষার আদি নিদর্শন কোনটি?
ক)
চর্যাপদখ)
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ)
বঙ্গবাণীঘ)
অন্নদামঙ্গল কাব্যExplanation
- বাংলা ভাষা ও সাহিত্যের আদি যুগের নিদর্শন 'চর্যাপদ' গানের সংকলন বা সাধন সংগীত, যা বৌদ্ধ সহজিয়াগণ রচনা করেন। - এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। - মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজদরবার (রয়েল লাইব্রেরি) থেকে ‘চর্যাপদ আবিষ্কার করেন। - তাঁর সম্পাদনায় ১৯১৬ খ্রিষ্টাব্দে কলকাতার 'বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ‘চর্যাচর্য্যবিনিশ্চয়’, ‘ডাকার্ণব’ ‘সরহপাদের দোহা ও ‘কৃষ্ণপাদের দোহা' গ্রন্থের সম্মিলনে ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয়। - এতে পদসংখ্যা ৫১টি এবং পদকর্তা ২৪ জন। - ২৩ নং পদের খন্ডিত অংশ(অর্ধেক পাওয়া যায়নি) পাওয়া গেছে। এ পদটির রচয়িতা ভুসুকুপা। তিনি ৮টি পদ রচনা করেন। অন্য অপশন: - সর্বজনস্বীকৃত খাঁটি বাংলা ভাষায় রচিত মধ্যযুগের প্রথম কাব্য 'শ্রীকৃষ্ণকীর্তন'। - মধ্যযুগে ১৭৫২-৫৩ সালে ৩ খণ্ডে ভারতচন্দ্র রায়গুণাকর রচিত মঙ্গলকাব্য 'অন্নদামঙ্গল কাব্য'। - কবি আবদুল হাকিম রচিত কবিতা 'বঙ্গবাণী'Related questions
৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করবেন?পুত্র ও পিতার বর্তমান বয়সের পার্থক্য ২০। ৮ বছর পর তাদের বয়সের সমষ্টি ৭২ বছর হলে পুত্রের বর্তমান বয়স -৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?যুগসন্ধিক্ষণের কবি হিসেবে পরিচতি কে?একটি সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত ১৫.০০ টাকা করে চাঁদা দেওয়ায় মোট ৭৩৫ টাকা হলো। সদস্য সংখ্যা কত?চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে?সরলসুদে কোনো আসল ১২ বছরে সুদে-আসলে চারগুণ হলে সুদের হার কত?কোনটি সঠিক বানান?
