Subject

    Bank Exam

    Topic

    সমন্বিত ৯ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (সিনিয়র অফিসার)-২০.০১.২০২৩

    বাংলা ভাষায় প্রথম সার্থক কমেডি নাটক কোনটি?

    ক)
    ভদ্রার্জুন
    খ)
    পদ্মাবতী
    গ)
    শর্মিষ্ঠা
    ঘ)
    কৃষ্ণকুমারী

    Explanation

    -মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমেডি ‘ পদ্মাবতী ' (১৮৬০)। -তিনি এ নাটকের ২য় অঙ্কের ২য় গর্ভাঙ্কে প্রথম অমিত্রাক্ষর ছন্দ প্রয়োগ করেন। -এটি গ্রিক পুরাণের Apple of Discord অবলম্বনে রচিত। -গ্রিক পুরাণের দেবী জুনো, প্যালেস ও ভেনাস এ নাটকে রূপায়িত হয়েছেন শচী, মুরজা ও রতি নামে; হেলেন ও প্যারিস হয়েছেন পদ্মাবতী ও ইন্দ্রনীল নামে। -মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক ' শর্মিষ্ঠা (১৮৫৯) এবং সার্থক ট্রাজেডি ‘ কৃষ্ণকুমারী ’ (১৮৬১)। তারাচরণ শিকদার রচিত প্রথম বাংলা মৌলিক নাটক ‘ ভদ্রার্জুন ' (১৮৫২)।

    Find Tutors

    View all Tutors