Subject

    বাংলা সাহিত্য

    Topic

    প্রথম

    বাংলা ভাষায় কুরআন শরীফের কার অনুবাদ প্রথম প্রকাশিত হয়?

    ক)
    কাজী নজরুল ইসলাম
    খ)
    মাওলানা আকরাম খাঁ
    গ)
    মাওলানা নুরুর রহমান
    ঘ)
    ভাই গিরিশচন্দ্র সেন

    Explanation

    গিরিশচন্দ্র সেন (১৮৩৫-১৯১০) : ধর্মবেত্তা ও অনুবাদক। বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন। নারায়ণগঞ্জের পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম। - গিরিশচন্দ্র সেন ছাত্রজীবনে ফারসি ও সংস্কৃত ভাষা শিক্ষা করেন। কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন এবং প্রচারব্রত গ্রহণ করে উত্তর ভারত, দক্ষিণ ভারত ও ব্রহ্মদেশ ভ্রমণ করেন। - সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।

    Find Tutors

    View all Tutors