Subject

    Bank Exam

    Topic

    বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) - ২০.১০.২০২৩

    বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ কোনটি?

    ক)
    কলস/কলশ
    খ)
    দিঘি/দীঘি
    গ)
    সূচি/সূচী
    ঘ)
    সব কটি

    Explanation

    - ১৯৮৮ সালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলা বানানের নিয়মের একটি খসড়া প্রস্তুত করে। - বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ইত্যাদি প্রতিষ্ঠানের অনুসৃত বাংলা বানানের নিয়মের আলোকে ১৯৯২ সালে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে। - এ বানান রীতি অনুযায়ী অনেক সময় একই শব্দের দুটি বানানই শুদ্ধ হয়। যেমন: (ঈর্ষা-ঈর্ষ্যা) (কুমির-কুমীর) (কলস-কলশ) (কুটির-কুটীর) (গাড়ি-গাড়ী) (তরণি-তরণী) (দাদি-দাদী) (দিঘি-দীঘি) (পাখি-পাখী) (বাঁশি-বাশী) (বাড়ি-বাড়ী) (শ্রেণি-শ্রেণী) (সূচি-সূচী) (স্বামি-স্বামী) (হাতি-হাতী) ।

    Find Tutors

    View all Tutors