Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ভূগোল ও পরিচিতি

    বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?

    ক)
    আলমগীর নামা
    খ)
    আইন-ই-আকবরী
    গ)
    আকবর নামা
    ঘ)
    তুজুক-ই-আকবরী

    Explanation

    ∎ আইন-ই-আকবরি খ্রিষ্টীয় ষোড়শ শতাব্দীতে রচিত সম্রাট আকবরের প্রশাসনের বিস্তারিত বর্ণনাসমৃদ্ধ একটি নথি। এই গ্রন্থের রচয়িতা ছিলেন আকবরের প্রধানমন্ত্রী আবুল ফজল। ∎ আইন-ই-আকবরি পাঁচটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে রয়েছে সম্রাটের গৃহস্থালীর বিবরণী; দ্বিতীয় ভাগে রয়েছে সম্রাটের সেবক, সেনাবাহিনী ও রাজকর্মচারীদের কথা; তৃতীয় ভাগে রয়েছে সাম্রাজ্যের প্রশাসন, বিচারবিভাগীয় নির্দেশিকা ও কার্যনির্বাহী দপ্তরগুলির বর্ণনা; চতুর্থ ভাগে রয়েছে হিন্দু দর্শন, বিজ্ঞান, সামাজিক রীতিনীতি ও সাহিত্য সংক্রান্ত তথ্যাবলি; পঞ্চম ভাগে রয়েছে আকবরের বচনাবলি এবং লেখকের সংক্ষিপ্ত বংশাবলি তথ্য ও জীবনী।

    Find Tutors

    View all Tutors