Subject

    পেট্রোবাংলা

    Topic

    কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (টেকনিশিয়ান) - ১০.০৫.২০২৪

    বাংলা গদ্যের জনক কে?

    ক)
    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
    খ)
    উইলিয়াম কেরি
    গ)
    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
    ঘ)
    রবীন্দ্রনাথ ঠাকুর

    Explanation

    - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২৬ সেপ্টেম্বর, ১৮২০ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা ভগবতী দেবী। - ঈশ্বরচন্দ্রের পারিবারিক উপাধি- ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। - তাঁর ছদ্মনাম- কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য। তিনি 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামে স্বাক্ষর করতেন। - সংস্কৃত ভাষা ও সাহিত্যে অগাধ পাণ্ডিত্যের জন্য তিনি মাত্র ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে 'বিদ্যাসাগর' উপাধি লাভ করেন। - তিনি ২৯ ডিসেম্বর, ১৮৪১ সালে মাত্র ২১ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান পণ্ডিত হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদ থেকে অবসর গ্রহণ করেন। - তার সম্পাদিত পত্রিকা 'সর্বশুভকরী' (১৮৫০)। - তিনি বাংলা গদ্যে যতি বা বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করেন। - তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয় । - ২৯ জুলাই, ১৮৯১ সালে কলকাতায় মারা যান।

    Find Tutors

    View all Tutors