Subject
NSI নিয়োগ
Topic
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (NSI) সহকারী পরিচালক - ১৬.১০.২০১৫
বাংলা গদ্যের জনক কে?
বাংলা গদ্যের জনক কে?
ক)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরখ)
জুলিয়াস কেরীগ)
বঙ্কিম চন্দ্রঘ)
রবীন্দ্রনাথ ঠাকুরExplanation
- বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে গতিশীল করে প্রাণদান করেছেন। - ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারসহ অন্যান্য পণ্ডিতগণ এবং রাজা রামমোহন রায়ের বাংলা গদ্য রচনার প্রয়াস প্রশংসনীয়, কিন্তু তা ছিল অপূর্ণ। - বিদ্যাসাগর বাংলা গদ্যকে সুললিত শব্দবিন্যাস, পদবিভাগ ও যতি সন্নিবেশে সুবোধ্য ও শিল্প গুণান্বিত করে তোলেন। বাংলা গদ্যের অন্তর্নিহিত ধ্বনিঝংকার ও সুরবিন্যাস তিনিই প্রথম উপলব্ধি করেন, বাংলা গদ্যপ্রবাহ সমৃদ্ধির জন্য তিনি তাঁর গদ্যে ‘উচ্চবচ ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দস্রোত সৃষ্টি করেন এবং বাংলা গদ্যের শ্বাসপর্ব ও অর্থপূর্ব অনুসারে ভাগ করে, সেখানে যতি চিহ্ন প্রয়োগ করে বাংলা গদ্যেকে তিনি সাহিত্যগুণ সম্পন্ন ও সর্বভাব প্রকাশক্ষম করেছিলেন বলেই তাঁকে প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা বলা হয়। - রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বাংলা গদ্যের ‘প্রথম শিল্পী' বলে অভিহিত করেন। - বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।Related questions
বাংলা আধুনিক সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে?ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ... গানটি রচয়িতা কে?ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি?অর্ধ-মাত্রার স্বরবর্ণ কয়টি?Sub-concious অর্থ কি?ভূ-পৃষ্ঠের উপরিভাগের জীবমণ্ডলের ব্যাপ্তি কত?'হিং টিং ছট' কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে?পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয় ?
