Subject

    Govt.Jobs

    Topic

    দুর্নীতি দমন কমিশন (কোর্ট পরিদর্শক) - ২৬.১১.২০২২

    বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?

    ক)
    বিহারীলাল চক্রবর্তী
    খ)
    রবীন্দ্রনাথ ঠাকুর
    গ)
    মাইকেল মধুসূদন দত্ত
    ঘ)
    ঈশ্বরচন্দ্র গুপ্ত

    Explanation

    ঊনবিংশ শতাব্দীর বিখ্যাত কবি ও সাহিত্যিক মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বাংলা কবিতায় প্রথম আধুনিকতার প্রবর্তক ও প্রথম আধুনিক কবি। তিনি প্রথাগত ছন্দ ও অলঙ্কারের ব্যত্যয় ঘটিয়ে পাশ্চাত্য সাহিত্যের অনুকরণে বাংলা কবিতায় প্রথম সনেটের সংযোজন করেন। তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সনেট কবিতার নাম ‘বঙ্গভাষা’ । এটি অক্ষরবৃত্ত ছন্দে অষ্টক ও ষটকে বিভক্ত। সনেটে মধুসূদনের প্রবল দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তাঁর রচিত নাটক ও প্রহসন - শর্মিষ্ঠা নাটক (১৮৫৯) - কৃষ্ণকুমারী নাটক (১৮৬১) - মায়া-কানন (১৮৭৪) - একেই কি বলে সভ্যতা? (১৮৬০) - বুড় সালিকের ঘাড়ে রোঁ (১৮৬০) - পদ্মাবতী নাটক (১৮৬০) তাঁর রচিত কাব্য - তিলোত্তমাসম্ভব কাব্য (১৮৬০) - মেঘনাদবধ কাব্য (১৮৬১) - চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৫) - ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১) - বীরাঙ্গনা কাব্য (১৮৬২)

    Find Tutors

    View all Tutors