Subject

    Previous Exam (স্কুল পর্যায় -১)

    Topic

    ১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১২.০৬.২০১৫

    বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

    ক)
    ৩ ডিসেম্বর, ১৯৬০
    খ)
    ৩ ডিসেম্বর, ১৯৫২
    গ)
    ৩ ডিসেম্বর, ১৯৫৫ সালে
    ঘ)
    ৩ ডিসেম্বর, ১৯৫৪ সালে

    Explanation

    - বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ৩ ডিসেম্বর, ১৯৫৫ (১৭ অগ্রহায়ণ, ১৩৬২) ঢাকার বর্ধমান হাউজে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। - ১৯৫৭ সালে 'দি বেঙ্গলি একাডেমি অ্যাক্ট’ গৃহীত হলে বাংলা একাডেমি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। - বাংলা একাডেমির প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা (স্পেশাল অফিসার) মোহাম্মদ বরকতুল্লাহ। - বাংলা একাডেমির প্রথম সভাপতি ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ। - বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হক। - বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মযহারুল ইসলাম।

    Find Tutors

    View all Tutors