Subject

    Govt.Jobs

    Topic

    সমবায় অধিদপ্তর (কম্পিউটার অপারেটর) - ০২.০৬.২০২৩

    বাংলার সর্বপ্রাচীন জনপদ কোনটি?

    ক)
    হরিকেল
    খ)
    সমতট
    গ)
    পুন্ড্র
    ঘ)
    রাঢ়

    Explanation

    - প্রাচীনকালে বাংলা নামে কোন অখণ্ড রাষ্ট্র ছিল না। - বাংলার বিভিন্ন অংশ তখন ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। - বাংলার এ অঞ্চলগুলোকে তখন সমষ্টিগতভাবে নাম দেওয়া হয় জনপদ। - এ পর্যন্ত প্রাচীন বাংলার ছোট-বড় ১৬টি জনপদের কথা জানা যায়। - তাদের মধ্যে অন্যতম হলো পুণ্ড্র। - পুণ্ড্র নামে একটি জাতি বর্তমানে বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলে এ জনপদ গড়ে তুলেছিল। - পুর রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রনগর, যা বর্তমানে মহাস্থানগড় নামে পরিচিত। - এটি বর্তমানে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে অবস্থিত। - ১৮০৮ সালে বুকানন হ্যামিল্টন এটি আবিষ্কার করেন। - আধুনিক সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত হরিকেল জনপদের বিস্তৃতি ছিল। - হরিকেলের দক্ষিণে মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত জনপদের প্রাণকেন্দ্র। - সমতট পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলার একটি প্রাচীন জনপদ। - সমতটের বিস্তৃতি ছিল কুমিল্লা ও নোয়াখালীর অংশ বিশেষ নিয়ে। - তবে কেউ কেউ মনে করেন, সমতট বর্তমান কুমিল্লার প্রাচীন নাম। - গঙ্গা- ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী অঞ্চলকেই বলা হতো সমতট। - কুমিল্লা শহরের ১২ মাইল পশ্চিমে বড় কামতা এর রাজধানী ছিল।

    Find Tutors

    View all Tutors