Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    বাংলার কোন সুলতান 'খলিফাতুল্লাহ' উপাধি গ্রহণ করেন?

    ক)
    সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ
    খ)
    গিয়াসউদ্দিন আজম শাহ
    গ)
    আলাউদ্দিন হুসেন শাহ
    ঘ)
    জালাল উদ্দীন মুহম্মদ শাহ

    Explanation

    - জালালুদ্দীন মুহম্মদ শাহ ছিলেন বাংলার সুলতান। -তিনি রাজা গণেশের পু্ত্র ছিলেন। -তার বাল্য নাম ছিল যদু এবং ইসলাম ধর্মে ধর্মান্তরিত হলে তার নতুন নামকরণ করা হয় জালালুদ্দীন মুহম্মদ। -তিনি দু’পর্যায়ে ১৪১৫ থেকে ১৪১৬ এবং ১৪১৮ থেকে ১৪৩৩ (হিজরি ৮১৮-৩৬) খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন। -তিনি ইসলাম ধর্মের একজন একনিষ্ঠ সেবক ছিলেন. -ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে তিনি নিজেকে খাঁটি মুসলমান হিসেবে পরিচয় দিতে বেশি উৎসাহী ছিলেন। -তিনি তাঁর রাজ্যের রাজধানী পাণ্ডুয়া থেকে গৌড়ে স্থানান্তরিত করেন। -তাঁর সময়ে গৌড় একটি সমৃদ্ধ নগরীতে পরিণত হয়। সেখানে মসজিদ, স্নানাগার, জলাশয়, সরাইখানা প্রভৃতি নির্মিত হয়। -তিনি ১৪৩১ খ্রিস্টাব্দে একটা নতুন মুদ্রা চালু করেন। এ মুদ্রায় তিনি নিজেকে বিশেষ তাৎপর্যপূর্ণ খলিফাত-আল্লাহ/খলিফাতুল্লাহ হিসেবে উল্লেখ করেন।

    Find Tutors

    View all Tutors