Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
জাতীয় অর্জন
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) স্টারলিংকে কত বছর মেয়াদে লাইসেন্স দিয়েছে?
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) স্টারলিংকে কত বছর মেয়াদে লাইসেন্স দিয়েছে?
ক)
৫ বছরখ)
৮ বছরগ)
১০ বছরঘ)
১২ বছরExplanation
- ২৯ মার্চ, ২০২৫ এ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পায়। - স্টারলিংককে কার্যক্রম শুরু করার জন্য ৯০ কার্যদিবস সময় দেওয়া হয়। - বুধবার ৯ এপ্রিল ২০২৫ এ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট–সেবা চালু করা হয়েছে। - রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা গেছে। - ২৯ এপ্রিল ২০২৫ এ স্টারলিংককে ১০ বছর মেয়াদে “ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স” ও “রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স” নামে দুটি পৃথক লাইসেন্স হস্তান্তর করে বিটিআরসি। - ওয়েবসাইট অনুযায়ী বাসা-বাড়িতে স্টারলিংক এর সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেই স্টারলিংক কিটের মূল্য ৩৪৯ থেকে ৫৯৯ ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় ৪৩,০০০ থেকে ৭৪,০০০ টাকা। - আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংক এর মাসিক সর্বনিম্ন ফি ১২০ ডলার যা প্রায় ১৫,০০০ টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। - দক্ষিণ এশিয়ার ভুটানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট–সেবা নিতে পারছেন গ্রাহকেরা।Related questions
বাংলাদেশ প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি হচ্ছে--দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেলের নাম কি?বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটির গ্রাউন্ড স্টেশন কয়টি?'বাংলাদেশ স্যাটেলাইট-১' এর ব্যান্ডউইথ কত?দেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে কবে চালু হবে?সম্প্রতি সরকারি ওয়েবসাইটে বাংলাদেশি নাগরিকদের স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য কে আবিষ্কার করেন?কম মূল্যের ইন্টারনেট সেবাই বাংলাদেশ-নিচের কোনটি স্মার্ট বাংলাদেশের ভিত্তি নয় ?
