Subject
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
Topic
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
বাংলাদেশে স্টারলিঙ্কের আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংক এর মাসিক সর্বনিম্ন ফি কত ডলার?
বাংলাদেশে স্টারলিঙ্কের আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংক এর মাসিক সর্বনিম্ন ফি কত ডলার?
ক)
৮০ ডলারখ)
১০০ ডলারগ)
১২০ ডলারঘ)
১৫০ ডলারExplanation
- ২৯ মার্চ, ২০২৫ এ স্টারলিংক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ) থেকে বিনিয়োগ নিবন্ধনের অনুমোদন পায়। - স্টারলিংককে কার্যক্রম শুরু করার জন্য ৯০ কার্যদিবস সময় দেওয়া হয়। - বুধবার ৯ এপ্রিল ২০২৫ এ বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে স্টারলিংকের ইন্টারনেট–সেবা চালু করা হয়েছে। - রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাঙ্গণ থেকে ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করা গেছে। - ওয়েবসাইট অনুযায়ী বাসা-বাড়িতে স্টারলিংক এর সেবা নিতে কিছু সরঞ্জাম কিনতে হবে। সেই স্টারলিংক কিটের মূল্য ৩৪৯ থেকে ৫৯৯ ডলার পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় ৪৩,০০০ থেকে ৭৪,০০০ টাকা। - আবাসিক গ্রাহকদের জন্য স্টারলিংক এর মাসিক সর্বনিম্ন ফি ১২০ ডলার যা প্রায় ১৫,০০০ টাকা। তবে কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক কিটের দাম ও মাসিক ফি দ্বিগুণেরও বেশি। - দক্ষিণ এশিয়ার ভুটানে স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট–সেবা নিতে পারছেন গ্রাহকেরা। - ভুটানে রেসিডেনশিয়াল ফিক্সড ইন্টারনেটের জন্য খরচ পড়ে প্রতি মাসে ৪ হাজার ২০০ ভুটানিজ গুলট্রাম, যা বাংলাদেশি টাকায় ৫ হাজার ৮০০ টাকার মতো।Related questions
সিলিকনের ব্যবহার কোন শিল্পের বেশি হয় ?স্মার্টফোনের প্রসেসর কোন ধরনের?“একটি ২(দুই) ইনপুট লজিক গেটের আউটপুট ০ হবে, যদি এর ইনপুটগুলো সমান হয়”-এই উক্তিটি কোন সেটের জন্য সত্য।5G নেটওয়ার্কের সর্বোচ্চ ডাউনলোড স্পিড কত?পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি?মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের জন্য কোন প্ল্যাটফর্ম ব্যবহৃত হয়?একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে ?ইলন মাস্কের প্রতিষ্ঠান এক্সএআই-এর সর্বশেষ এআই চ্যাটবটের নাম কী?
