- স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় চারটি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। - মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূমি করা হয়। - সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন ) উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম (৬৮ জন), প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক (৪২৬ জন)। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম। বর্তমানে খেতাবগুলো হলো: বীরপ্রতীক- ৪২৪ জন বীরবিক্রম- ১৭৪ জন বীরউত্তম- ৬৭ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৮ জন) বীরশ্রেষ্ঠ- ০৭ জন মোট খেতাবধারী- ৬৭২ জন মুক্তিযোদ্ধা (মোট ৬৭৩ জন) গত ৭ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মম হত্যাকান্ডের চার আসামীর খেতাব বাতিল করে। তারা হলেন: লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম), লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম), লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক), নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)