Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    বাংলাদেশের সংবিধান

    বাংলাদেশের সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে কত সদস্যবিশিষ্ট সংবিধান কমিটি গঠিত হয়?

    ক)
    ৩৩
    খ)
    ৪৩
    গ)
    ৩৪
    ঘ)
    ৩২

    Explanation

    - ১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে বাংলাদেশের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। - ১১ এপ্রিল ১৯৭২, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। - এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল। দীর্ঘ আলোচনার পর ১২ অক্টোবর, ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করা হয়। - পরবর্তীতে, ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদে বাংলাদেশের সংবিধান আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। - সর্বশেষ, ঐতিহাসিকভাবে তা কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর। - সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত উক্ত খসড়ায় স্বাক্ষর করেননি।

    Find Tutors

    View all Tutors