Subject

    NSI নিয়োগ

    Topic

    জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (NSI)-(ফিল্ড স্টাফ) - ১৬.০৬.২০২৩

    বাংলাদেশের সংবিধান কবে প্রণীত হয়?

    ক)
    ১৯৭২ সাল
    খ)
    ১৯৮০ সাল
    গ)
    ১৯৭৫ সাল
    ঘ)
    ১৯৭১ সাল

    Explanation

    বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের সর্বোচ্চ আইন। - এটি একটি লিখিত দলিল। - বাংলাদেশর সংবিধান দুটি ভাষায় (বাংলা ও ইংরেজি) রচিত। - সংবিধানের মূলপাঠ বা ভাষাগত কোনো বিরোধের ক্ষেত্রে বাংলা ভাষার পাঠ প্রাধান্য পাবে। - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ১০ জানুযায়ি পাকিস্তানী কারাগার থেকে ঢাকা প্রত্যাবর্তন করেন। - পরের দিনই সংবিধান রচনার নির্দেশ দেন। - এ আদেশ বাংলাদেশে সংবিধান রচনার প্রথম পদক্ষেপ। - ২৩ মার্চ সংবিধান রচনার উদ্দেশ্যে একটি ৪৩০ সদস্যবিশিষ্ট গণপরিষদ গঠন করা হয়। - ১৯৭২ সালের ১০ অক্টোবর ঢাকায় গণপরিষদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়। - ড. কামাল হোসেন ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদে খসড়া বিধান পেশ করেন। - ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর হস্তলিখিত সংবিধানে স্বাক্ষরদানের লক্ষ্যে গণপরিষদের সদস্যগণ পুনরায় একত্রিত হন। - অবশেষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকরী হয়।

    Find Tutors

    View all Tutors