Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৪৮ তম (Special) (Medical Science)

    বাংলাদেশের সংবিধানের নাম কি?

    ক)
    বাংলাদেশের সংবিধান
    খ)
    বাংলাদেশের সাংবিধানিক বিধিমালা
    গ)
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
    ঘ)
    প্রজাতন্ত্র বাংলাদেশ সংবিধান

    Explanation

    বাংলাদেশের সাংবিধানিক নাম 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' বা 'people's republic of Bangladesh'। ⇒ সংবিধান হচ্ছে রাষ্ট্রের প্রতিচ্ছবি। - ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। - ১৯৭২ সালের ২৩ মার্চ বাংলাদেশের জন্য একটি সংবিধান রচনার লক্ষ্যে ১০ এপ্রিল, ১৯৭১ তারিখে ৪০৩ জন সদস্য বিশিষ্ট গণপরিষদের প্রথম অধিবেশন বসে। - এদের মধ্য থেকে ৩৪ জন সদস্য নিয়ে একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। - ১৯৭২ সালে ১২ অক্টোবর খসড়া সংবিধান বিল গণপরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করা হয়। - প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাঠের পর ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বলবৎ করা হয়। - উল্লেখ্য, সংবিধান রচনা ও গণপরিষদে গৃহীত হওয়ার সময়ে বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী। ⇒ বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল পাতা ছিল ৯৩ পৃষ্ঠার, স্বাক্ষরসহ মোট পৃষ্ঠা সংখ্যা ছিল ১০৯। - এই হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ। - সংবিধানের অঙ্গসজ্জা করেছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদীন। - সংবিধানের প্রচ্ছদে শীতলপাটির উপর লেখা ছিল ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান’। - গণপরিষদের ৩৯৯ জন সদস্য এই হস্তলিখিত মূল সংবিধানে স্বাক্ষর করেন। ⇒ সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে। - এটি ১১টি ভাগে বিভক্ত। - তফসিল রয়েছে ৭টি। - ১টি প্রস্তাবনা আছে। - ৪টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। - সংবিধান এখন পর্যন্ত ১৭ বার সংশোধিত হয়েছে। উৎস: বাংলাদেশের সংবিধান, জাতীয় তথ্য বাতায়ন।

    Find Tutors

    View all Tutors