Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
বাংলাদেশের সংবিধান
বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হয়?
বাংলাদেশের সংবিধানের অষ্টম সংশোধনী গৃহীত হয়?
ক)
৭ই জুলাই ১৯৮৭খ)
৭ই জুন ১৯৮৮গ)
১২ মে ১৯৭৮ঘ)
২৮ই অগাস্ট ১৯৮৯Explanation
১৯৮৮ সালের ৭ জুন এই সংশোধনী আইন পাস হয়। এর দ্বারা সংবিধানের ২, ৩, ৫, ৩০ ও ১০০ অনুচ্ছেদ সংশোধন করা হয়। এই সংশোধনী আইনবলে (১) ইসলাম রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষিত হয়; (২) ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ স্থাপনের মধ্য দিয়ে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ করা হয়; (৩) সংবিধানের ৫ অনুচ্ছেদে Bengali শব্দটি পরিবর্তন করে Bangla করা হয় এবং Dacca পরিবর্তন করে Dhaka করা হয়; (৪) সংবিধানের ৩০ অনুচ্ছেদ সংশোধন করে বাংলাদেশের রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া এদেশের কোনো নাগরিক কর্তৃক কোনো বিদেশী রাষ্ট্রের প্রদত্ত কোনো খেতাব, সম্মাননা, পুরস্কার বা অভিধা গ্রহণ নিষিদ্ধ করা হয়। উল্লেখ করা যেতে পারে যে, পরবর্তী সময়ে সুপ্রীম কোর্ট সংবিধানের ১০০ অনুচ্ছেদের সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করে, কারণ তার দ্বারা সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তিত হয়েছে।Related questions
কোন সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা চালু করা হয়?সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত শাসন পদ্ধতি চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি প্রবর্তন করা হয় কোন সংশোধনীর মাধ্যমে?এ পর্যন্ত সংবিধানে কয়টি সংশোধনী আনা হয়েছে?তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ১৫ তম সংশোধনীর মাধ্যমে রদ করা করা হয়।এখন প্রশ্ন হলো এটি কততম সংশোধনীর মাধ্যমে প্রণয়ন করা হয়েছিল?জরুরি অবস্থার বিধান আনা হয় কোন সংশোধনীতে?রাস্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা জারি হয় কোন সংশোধনীতে?বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা হয় কোন সংশোধনীতে?সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা পায় কোন সংশোধনীতে?
