- পদ্মা নদী বাংলাদেশের বৃহত্তম নদী। - এটি ভারতের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। - রাজশাহী জেলার কাছাকাছি কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে প্রবেশ করে গোয়ালন্দে যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। - এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে। - অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে। - পদ্মার অপর নাম কীর্তিনাশা। - এ নামটি দেওয়ার কারণ হলো, এই নদীর ভাঙ্গনের ফলে অনেক জনপদ বিলীন হয়ে গেছে। - পদ্মা নদী দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত হয়েছে, নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। এই জেলাগুলো হলো: রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ঢাকা বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা খুলনা বিভাগ: ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।