Subject

    বিগত বছরের প্রশ্ন

    Topic

    বিসিএস ৩৯তম (সাধারণ অংশ)

    বাংলাদেশের প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা কত?

    ক)
    ৭.৫ শতাংশ
    খ)
    ৮.০০ শতাংশ
    গ)
    ৭.২৮ শতাংশ
    ঘ)
    ৫.৫ শতাংশ

    Explanation

    ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট (প্রস্তাবিত) • সংবিধানে বাজেটকে বলা হয়: বার্ষিক আর্থিক বিবরণী (Annual financial statement)। • বাজেট প্রণয়ন করে: অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়। • বাংলাদেশের অর্থবছরের সময়কাল: ১ জুলাই থেকে ৩০ জুন। (সংবিধানের ১৫২অনুচ্ছেদ) • সংবিধানে বাজেট সংক্রান্ত অনুচ্ছেদ: ৮৭ নং অনুচ্ছেদ। • বাংলাদেশে প্রথম বাজেট উপস্থাপন করেন তাজউদ্দীন আহমদ (৩০ জুন, ১৯৭২)। • এ যাবত মোট বাজেট উপস্থাপন করেছেন: ১৪ জন। একনজরে প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট • বাজেটের শিরোনাম: 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়' • ঘোষণা করা হয়: ২৩ জুন, ২০২৫ সাল (টেলিভিশন) • এটি দেশের ৫৪তম বাজেট (অন্তর্বর্তীকালীন সহ ৫৫তম বাজেট) • বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ১ম বাজেট • বাজেট উপস্থাপনকারী: ড. সালেহউদ্দিন আহমেদ (বর্তমান অর্থ উপদেষ্টা) • ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের আকার: মোট ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা (জিডিপির ১২.৭০%) • ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল: মোট ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা (জিডিপির ১৪.২০%) • বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৬২%) • রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা (জিডিপির ৯%) • জিডিপি প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা: ৫.৫ শতাংশ • মুদ্রাস্ফীতির হারের লক্ষ্যমাত্রা: ৬.৫ শতাংশ • বাজেটের ধরন: ঘাটতি বাজেট।

    Find Tutors

    View all Tutors