Subject

    Govt.Jobs

    Topic

    বাংলাদেশ নির্বাচন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর - ১৬.০৬.২০২৩

    বাংলাদেশের প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে কোন প্রতিষ্ঠান?

    ক)
    এশিয়াটিক সোসাইটি
    খ)
    বাংলা একাডেমি
    গ)
    ঢাকা বিশ্ববিদ্যালয়
    ঘ)
    শিল্পকলা একাডেমি

    Explanation

    •  প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করে - বাংলা একাডেমি। •  বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে ১৯৯২ সালে। • বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম: - বাংলা একাডেমি ড. আনিসুজ্জামানকে সভাপতি করে বানানের নিয়মগুলো সূত্রবদ্ধ করার জন্য কমিটি গঠন করে। - এ কমিটি বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রবর্তিত পাঠ্য বইয়ের বানানরীতিকে সমন্বিত করে - একটি অভিন্ন বানানের নিয়ম নির্ধারণ করেন, যা বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম' বলে পরিচিত। - যার প্রথম প্রকাশ ১৯৯২ সালের ডিসেম্বর এবং পরিমার্জিত সংস্করণ ১৯৯৪ সালের জানুয়ারি। - উক্ত নিয়ম অনুসরণ করে একই কমিটির অন্যতম সদস্য জামিল চৌধুরী প্রণয়ন করেন 'বাংলা বানান-অভিধান'। - ১৯৯৪ সালের জুনে বাংলা একাডেমি এটি প্রকাশ করে। - বিভ্রান্তি থেকে মুক্ত থাকার জন্য বাংলাদেশের সমসাময়িক সাহিত্য এবং পত্র-পত্রিকায় ওই বানানকে 'প্রমিত' হিসেবে গণ্য করা হয়। উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।

    Find Tutors

    View all Tutors