Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    কৃষিজ সম্পদ

    বাংলাদেশের ক্রান্তীয় পাতাঝরা বা পত্র পতনশীল অরণ্যের অঞ্চল নয় কোনটি?

    ক)
    গাজীপুর
    খ)
    দিনাজপুর
    গ)
    ময়মনসিংহ
    ঘ)
    পিরোজপুর

    Explanation

    জলবায়ু ও মাটির গুণাগুণের তারতম্যের কারণে বাংলাদেশের বনভূমিকে ৩ ভাগে ভাগ করা যায়। যথা - ১) ক্রান্তীয় চিরহরিৎ এবং পাতাঝরা গাছের বনভূমি ২) ক্রান্তীয় পাতাঝরা গাছের বনভূমি ৩) স্রোতজ বনভূমি বা সুন্দরবন বাংলাদেশের ময়মনসিংহ, গাজীপুর, টাঙ্গাইল, দিনাজপুর ও রংপুর জেলা পাতাঝরা অরণ্যের অঞ্চল। এই বনভূমিতে বছরের শীতকালে একবার গাছের পাতা সম্পূর্ণ ঝরে যায়। শাল বা গজারি ছাড়াও কড়ই, বহেরা, হিজন, শিরিষ, হরিতকি, কাঠাঁল, নিম ইত্যাদি গাছ জন্মে। এ বনভূমিতে প্রধানত শালগাছ প্রধান বৃক্ষ তাই এ বনকে শালবন বলা হায়। ময়মনসিংহ, টাঙ্গাইল ও গাজীপুরে এ বনভূমি মধুপুর ভাওয়াল নামে পরিচিত। দিনাজপুর অঞ্চলে একে বরেন্দ্র ভূমির অঞ্চলও বলা হয়।

    Find Tutors

    View all Tutors