Subject

    Previous Exam (স্কুল পর্যায় -১)

    Topic

    ১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা - ১৩.০৫.২০১৬

    বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করে?

    ক)
    তারা মসজিদ
    খ)
    ষাট গম্বুজ মসজিদ
    গ)
    সোনা মসজিদ
    ঘ)
    লালবাগ মসজিদ

    Explanation

    - ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। - মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। - ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। - এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। - বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। - ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে। - মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা। - সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। - খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়।

    Find Tutors

    View all Tutors