Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
জনসংখ্যা ও জনগোষ্ঠী
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে?
বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষদের নিজস্ব বর্ণমালা ও ভাষা আছে?
ক)
চাকমাখ)
রাখাইনগ)
মণিপুরীঘ)
সাঁওতালExplanation
-পার্বত্য চট্টগ্রামে ১১টি ক্ষুদ্র জাতিসত্তার রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি। -ভাষিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে সংখ্যাগতভাবে এ দেশে বাংলা ভাষার পরে চাকমা ভাষার অবস্থান (২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, চাকমা জনগোষ্ঠী চার লাখ ৪৪ হাজার)। -ভাষাগত দিক থেকে চাকমা ও তঞ্চঙ্গ্যাদের ভাষা অনেকটা কাছাকাছি। -অনেক ভাষাবিদ তঞ্চঙ্গ্যা ভাষাকে চাকমা ভাষার উপভাষা হিসেবে উল্লেখ করেছেন। প্রকৃতপক্ষে একটু গভীরভাবে পর্যালোচনা করলে এ দুটি ভাষার মধ্যে উচ্চারণগত ভিন্নতা ছাড়া তেমন কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না। -পার্বত্য চট্টগ্রামে ১১টি ভিন্ন ভাষাভাষী জাতির মধ্যে চাকমারা সংখ্যাগরিষ্ঠ। চাকমাদের আবাসস্থল পার্বত্য চট্টগ্রাম ছাড়াও ভারতের মিজোরাম, অরুণাচল, ত্রিপুরা, আসাম ও মিয়ানমারে রয়েছে। -সমগ্র পৃথিবীতে প্রায় ছয় লাখ লোক চাকমা ভাষায় কথা বলে। -মূলত চাকমা ভাষা ইন্দো - ইউরোপীয় বৃহৎ ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। -পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীগুলোর মধ্যে চাকমা ও মারমাদের ছাড়া আর কোনো গোষ্ঠীর নিজস্ব ভাষার বর্ণমালা নেই।Related questions
বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী?ত্রিপুরা রমনীদের জাতীয় পোশাক -মুরংদের উৎসবের নাম কি?'রেংমিচটা' বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠিভূক্ত একটি গােত্রের ভাষা?পাহাড়ের প্রধান উৎসব বৈসাবি পালিত হয়-চাকমাদের প্রধান উৎসবকোনটি ত্রিপুরাদের প্রধান উৎসব-পার্বত্য চট্টগ্রামের বিজু উৎসবটি কখন পালিত হয়?
