Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    বাংলাদেশর অবস্থান ও ভূ-প্রকৃতি

    বাংলাদেশের কোন অঞ্চলে প্লাইস্টোসিনকালের সোপানসমূহ দেখতে পাওয়া যায়?

    ক)
    ফেনী
    খ)
    বান্দরবান
    গ)
    টাঙ্গাইল
    ঘ)
    হবিগঞ্জ

    Explanation

    ভূমির পার্থক্য ও গঠনের দিক বিবেচনা করে বাংলাদেশের ভূ-প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়। যথা: (১) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ; (২) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ; (৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। বাংলাদেশের মোট ভূমির প্রায় ৮% এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত। আনুমানিক ২৫০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এ সময়ের আন্তঃবরফগলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্ত্বরভূমি গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। বাংলাদেশের প্লাইষ্টোসিনকালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদীপ্রণালী দ্বারা তিন ধারায় বিভক্ত হয়েছে । প্রথমটি হলো 'বরেন্দ্রভূমি' যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ৯,৩২০ বর্গ কিমি. এলাকাজুড়ে বিস্তৃত । দ্বিতীয় হলো 'মধুপুর ও ভাওয়ালের গড়' । টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলায় মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত যার আয়তন প্রায় ৪,১০৩ বর্গকিমি. । তৃতীয়টি হলো 'লালমাই পাহাড়' যা কুমিল্লা শহর থেকে ৮ কিলমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত । এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার ।

    Find Tutors

    View all Tutors