Subject

    বাংলা সাহিত্য

    Topic

    ছদ্মনাম ও উপাধি

    বাংলাদেশের কবিদের কবি বলা হয় কাকে?

    ক)
    নির্মলেন্দু গুণ
    খ)
    সৈয়দ মুজতবা আলী
    গ)
    জীবনানন্দ দাশ
    ঘ)
    নুরুল মোমেন

    Explanation

    - নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন। - নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’। - বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে। - তাঁকে  ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়। - এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়। নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো - • প্রেমাংশুর রক্ত চাই, • না প্রেমিক না বিপ্লবী, • দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, • ও বন্ধু আমার, • চাষাভূষার কাব্য, • পৃথিবীজোড়া গান, • দূর হ দুঃশাসন, • ইসক্রা, • নেই কেন সেই পাখি, • মুজিব-লেনিন-ইন্দিরা, • শিয়রে বাংলাদেশ ইত্যাদি। কবিতাটির সংক্ষিপ্তরূপ- আমাকে কী মাল্য দেবে, দাও - নির্মলেন্দু গুণ তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কী মাল্য দেবে, দাও। এই নাও আমার যৌতুক, এক-বুক রক্তের প্রতিজ্ঞা। ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে, আমিও প্লাবন হব, শুধু চন্দনচর্চিত হাত একবার বোলাও কপালে। আমি জলে-স্থলে-অন্তরীক্ষে উড়াব গাণ্ডীব, তোমার পায়ের কাছে নামাব পাহাড়। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; “আমাকে কী মাল্য দেবে, দাও” নির্মলেন্দু গুণ কবিতার সমাহার।

    Find Tutors

    View all Tutors