Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
বাংলাদেশের ইতিহাসে প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক কত সালে মৃত্যুবরণ করেন?
বাংলাদেশের ইতিহাসে প্রথম সার্বভৌম রাজা শশাঙ্ক কত সালে মৃত্যুবরণ করেন?
ক)
৬০০ সালেখ)
৬১২ সালেগ)
৬৩৭ সালেঘ)
৬৪৯ সালেExplanation
শশাঙ্ক ছিলেন বাংলাদেশের ইতিহাসে প্রথম সার্বভৌম রাজা। তিনি সপ্তম শতকের ভারতীয় উপমহাদেশের ইতিহাসেও একজন নামকরা রাজা। শশাঙ্ক সপ্তম শতকের শুরুতে আনুমানিক ৬০৬ সালে গৌড়ে এক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। স্বাধীন গৌড়রাজ্য বাংলার উত্তর, উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত ছিল। কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী। বর্তমান মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত রাঙ্গামাটি নামক স্থানটিই প্রাচীন কর্ণসুবর্ণ। শশাঙ্ক সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন। তিনি গৌড় রাজ্যকে ভারতের বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত করেন। উত্তর ভারতে শশাঙ্কের প্রধান প্রতিদ্বন্ধী ছিলেন হর্ষবর্ধন । শশাঙ্ক ৬৩৭ সালে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর যোগ্য শাসকের অভাবে গৌড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। গোটা বাংলায় নেমে আসে অন্ধকারের যুগ। প্রায় একশ বছর বাংলার ইতিহাসে যে অরাজকতা, নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হয় তাকে ‘ মাৎস্যন্যায় ’ বলা হয়ে থাকে।Related questions
প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হত ?গুপ্ত রাজবংশের আমলে বাংলার রাজধানীর নাম কী?চন্দ্রদ্বীপ প্রাচীন জনপদটি কোন দুটী নদীর মধ্যবর্তী স্থানে অবস্হিত?প্রাচীন যুগ বলা হয়ে থাকে কোন সময় কে?বঙ্গ ও গৌড় নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়?কত সালে প্রাচীনতম পুণ্ড্রনগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়?বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত?নিচের কোন স্থানটি আদি ঐতিহাসিক সময়ের প্রতিনিধিত্ব করে?
