”বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান” - এর সম্পাদক ছিলেন মুহম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ (১০ জুলাই ১৮৮৫ - ১৩ জুলাই ১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন। তিনি ভারতের পশ্চিমবঙ্গের অবিভক্ত চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ অনেক বই লিখেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো - - ভাষা ও সাহিত্য, - বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত, - দীওয়ানে হাফিজ, - রুবাইয়াত - ই - ওমর খৈয়াম, - নবী করিম মুহাম্মাদ, - বাংলা ভাষার ব্যাকরণ