Subject
বাংলাদেশ বিষয়াবলি
Topic
ইতিহাস ও সংস্কৃতি
'বাঁশের কেল্লার' সামরিক প্রধান কে ছিলেন?
'বাঁশের কেল্লার' সামরিক প্রধান কে ছিলেন?
ক)
মঈনুদ্দিনখ)
তিতুমীরগ)
সৈয়দ আহমদঘ)
মাসুম খাঁExplanation
তিতুমীরের সংগ্রাম: - উনিশ শতকে ভারতবর্ষে মুসলিম সমাজে দুটি ধর্মীয় সংস্কার আন্দোলনের সূত্রপাত হয়। এর একটি ছিল ওয়াহাবি বা মুহাম্মদীয়া আন্দোলন, অপরটি ছিল ফরায়েজি আন্দোলন। - উভয় আন্দোলনের উদ্দেশ্য ছিল: ধর্মীয় কুসংস্কার দূর করে মুসলিম সম্প্রদায়কে সঠিক পথে নির্দেশ করা। - মুহাম্মদীয়া আন্দোলনের নেতৃত্ব দেন: পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বারাসাত মহকুমার মীর নিসার আলী ওরফে তিতুমীর। - তিতুমীরের নেতৃত্বে পরিচালিত ওয়াহাবি আন্দোলন ছিল: উত্তর ভারতের সৈয়দ আহমদ শহীদের ভাবধারায় অনুপ্রাণিত। গুরুত্বপূর্ণ তথ্য: • ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রথম অস্ত্র ধারণ করেন- তিতুমীর • তিতুমীরের রাষ্ট্রের বা ‘বাঁশের কেল্লার’ সামরিক প্রধান ছিলেন- গোলাম মাসুম ওরফে মাসুম খাঁ । • তিতুমীরের ঘোষিত রাষ্ট্র- চব্বিশ পরগনা, নদীয়া ও ফরিদপুরের কিছু অংশ নিয়ে • তিতুমীরের বিদ্রোহের অপর নাম- বারাসাত বিদ্রোহ • তিতুমীরের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন- মঈনুদ্দিন • তিতুমীরের মুজাহিদ সংখ্যা ছিল- ৫০০০ জন।Related questions
বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে?বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?কি কারনে বাংলাদেশ হতে নীল চাষ বিলুপ্ত হয়?তেভাগো আন্দোলনের নেত্রী কে ছিলেন?প্রথম স্বাধীনতা সংগ্রাম কোনটি ?হাজী মোহাম্মদ মহসীন এর বাড়ি কোথায়?ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের আনুষ্ঠানিক শুরুর স্থান –বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
