Subject

    বাংলা ভাষা

    Topic

    কারক ও বিভক্তি

    বস্তুবাচক কর্মটিকে কোন কর্ম বলে?

    ক)
    গৌনকর্ম
    খ)
    সমধাতুজ কর্ম
    গ)
    মুখ্যকর্ম
    ঘ)
    সকর্ম

    Explanation

    মুখ্যকর্ম (Direct Object) হলো বাক্যের সেই কর্ম যা ক্রিয়ার কাজটি সরাসরি গ্রহণ করে এবং এটি সাধারণত বস্তুবাচক হয়। ক্রিয়াকে 'কী' বা 'কাকে' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্মকারক। এই কর্মকারকের দুটি ভাগ হলো—মুখ্যকর্ম ও গৌণকর্ম। 'কী' দিয়ে প্রশ্ন করলে মুখ্যকর্ম এবং 'কাকে' দিয়ে প্রশ্ন করলে গৌণকর্ম পাওয়া যায়। বাক্য: বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। বিশ্লেষণ: ক্রিয়া : কিনে দিয়েছেন প্রশ্ন : ( বাবা ) কী কিনে দিয়েছেন? উত্তর : একটি কলম এই বাক্যে "কলম" হলো মুখ্যকর্ম, কারণ এটি ক্রিয়াপদ "কিনে দিয়েছেন"-এর কাজটি সরাসরি গ্রহণ করছে এবং 'কী' দিয়ে প্রশ্ন করে এর উত্তর পাওয়া যাচ্ছে। এটি একটি বস্তুবাচক কর্ম।

    Find Tutors

    View all Tutors