Subject
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি
Topic
কম্পিউটার সফটওয়্যার
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নয় কোনটি?
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নয় কোনটি?
ক)
মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকরখ)
কম মেমোরির প্রয়োজন হয়গ)
পরিচালনার জন্য Root Prompt ব্যবহৃত হয়ঘ)
সকল কাজের কমান্ড মুখস্থ রাখতে হয়Explanation
• বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System): - এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। - ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়। - Linux, Unix, MS DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। • বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ হলো: ১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়। ২. ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, নতুন ডিভাইস শনাক্তকরণ সকল পর্যায়ের কাজই কমান্ড দিয়ে করতে হয় । ৩. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে সকল কাজের কমান্ড মুখস্থ রাখতে হয়। ৪. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটারকে বলে দিতে হয় কোথায় সংযোগ করা হয়েছে। ৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর নয়। তবে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর হয়। ৬. অল্প কিছু কমান্ড মুখস্থ করেই কম্পিউটার পরিচালনা করা যায়। ৭. এ ধরনের অপারেটিং সিস্টেম খুব দ্রুত কাজ করতে পারে। ৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়। ৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে কম মেমোরির প্রয়োজন হয়।Related questions
Operating System এর কেন্দ্রীয় অংশকে বলা হয় ------অপারেটিং সিস্টেম safe mood এ চালু করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ব্যান্ডউইথ কি?দুইজন ব্যাক্তি মোবাইলে কথোপথোনের ক্ষেত্রে কোন মোড কাজ করে?এসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সুবিধা কোনটি?GPRS এর পূর্ণরূপ কোনটি?নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম ?কম্পিউটার চালু করা বা পুনঃচালু করার প্রক্রিয়াকে কি বলে?
