Subject

    কম্পিউটার ও তথ্য প্রযুক্তি

    Topic

    কম্পিউটার সফটওয়্যার

    বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্য নয় কোনটি?

    ক)
    মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর
    খ)
    কম মেমোরির প্রয়োজন হয়
    গ)
    পরিচালনার জন্য Root Prompt ব্যবহৃত হয়
    ঘ)
    সকল কাজের কমান্ড মুখস্থ রাখতে হয়

    Explanation

    • বর্ণ বা টেক্সটভিত্তিক অপারেটিং সিস্টেম (Text Based Operating System): - এ ধরনের অপারেটিং সিস্টেম হলো কমান্ড লাইন ইউজার ইন্টারফেস। - ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ কি-বোর্ডের মাধ্যমে কমান্ডের সাহায্যে করতে হয়। তাই বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমে অনেকগুলো কমান্ড মুখস্থ করতে হয়। - Linux, Unix, MS DOS, PC DOS, CP/M ইত্যাদি এ ধরনের অপারেটিং সিস্টেমের উদাহরণ। • বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেমের বৈশিষ্ট্যসমূহ হলো: ১. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম পরিচালনার জন্য Root Prompt বা Command Prompt (C:/>) ব্যবহৃত হয়। ২. ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, নতুন ডিভাইস শনাক্তকরণ সকল পর্যায়ের কাজই কমান্ড দিয়ে করতে হয় । ৩. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে সকল কাজের কমান্ড মুখস্থ রাখতে হয়। ৪. নতুন কোনো হার্ডওয়্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটারকে বলে দিতে হয় কোথায় সংযোগ করা হয়েছে। ৫. নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর নয়। তবে ইউনিক্স বা লিনাক্স অপারেটিং সিস্টেমে নেটওয়ার্কিং বা ইন্টারনেটব্যবস্থা কার্যকর হয়। ৬. অল্প কিছু কমান্ড মুখস্থ করেই কম্পিউটার পরিচালনা করা যায়। ৭. এ ধরনের অপারেটিং সিস্টেম খুব দ্রুত কাজ করতে পারে। ৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর নয়। ৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে কম মেমোরির প্রয়োজন হয়।

    Find Tutors

    View all Tutors