Subject

    ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

    Topic

    অন্যান্য

    বরেন্দ্র ভূমির আয়তন কত ?

    ক)
    ৯,৩২০ বর্গ কি.মি.
    খ)
    ৯,২৩০ বর্গ কি. মি.
    গ)
    ৮, ৩২০ বর্গ কি. মি.
    ঘ)
    ৭,৭৭০ বর্গ কি. মি.

    Explanation

    - প্রায় ৯,৩২০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। চতুষ্পার্শেতর প্লাবনভূমি থেকে পৃথক এই ভূ-প্রকৃতি পুরাতন পলল গঠিত একটি ভূমিরূপ হিসেবে দীর্ঘ সময় থেকেই স্বীকৃত। - বরেন্দ্রভূমির ভৌগোলিক অবস্থান মোটামুটি ২৪°২০´ উত্তর অংক্ষাংশ থেকে ২৫°৩৫´ উত্তর অংক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°২০´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। - ভূ-প্রাকৃতিক এই একক পূর্বে করতোয়া নদী দ্বারা, পশ্চিমে মহানন্দা নদী দ্বারা এবং দক্ষিণে গঙ্গা নদীর উত্তর পাড় দ্বারা সীমাবদ্ধ। - বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। সূত্র: বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, নবম-দশম শ্রেনী

    Find Tutors

    View all Tutors