Subject
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Topic
অঞ্চলভিত্তিক ভৌগলিক অবস্থান
বরেন্দ্রভূমি নামে পরিচিত-
বরেন্দ্রভূমি নামে পরিচিত-
ক)
ময়নামতি ও লালমাই পাহারখ)
মধুপুর ও ভাওয়াল গরগ)
সুন্দরবনঘ)
রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশExplanation
- বরেন্দ্রভূমি (Barind Tract) বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইসটোসিন ভূ-প্রাকৃতিক একক। - প্রায় ৭,৭৭০ বর্গ কিমি এলাকা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত। - চতুষ্পার্শেতর প্লাবনভূমি থেকে পৃথক এই ভূ-প্রকৃতি পুরাতন পলল গঠিত একটি ভূমিরূপ হিসেবে দীর্ঘ সময় থেকেই স্বীকৃত। - বরেন্দ্রভূমির ভৌগোলিক অবস্থান মোটামুটি ২৪°২০´ উত্তর অংক্ষাংশ থেকে ২৫°৩৫´ উত্তর অংক্ষাংশ পর্যন্ত এবং ৮৮°২০´ পূর্ব দ্রাঘিমাংশ থেকে ৮৯°৩০´ পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। - ভূ-প্রাকৃতিক এই একক পূর্বে করতোয়া নদী দ্বারা, পশ্চিমে মহানন্দা নদী দ্বারা এবং দক্ষিণে গঙ্গা নদীর উত্তর পাড় দ্বারা সীমাবদ্ধ। - বরেন্দ্রভূমির পূর্ব প্রান্তে একটি চ্যুতির অবস্থান সুস্পষ্ট এবং চ্যুতিখাদ বরাবর ছোট যমুনা, আত্রাই এবং পুনর্ভবা নদী প্রবাহিত হচ্ছে। - এই ভূ-প্রাকৃতিক এককের পশ্চিমাংশ আনত এবং পশ্চিম প্রান্তের অংশবিশেষ অবশিষ্ট ভূ-ভাগ এবং পার্শ্ববর্তী মহানন্দা প্লাবনভূমি থেকে ১৫ মিটারেরও অধিক উঁচু। - বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্রভূমি বিস্তৃত।Related questions
বাংলাদেশের কোন এলাকায় সবচেয়ে কম উচ্চতার পাহাড় শ্রেণি দেখা যায়?কোন অঞ্চল প্লাইস্টোসিন ভূমিরূপের অন্তর্ভুক্ত?বাংলাদেশের মোট ভুমির কত শতাংশ এলাকা নিয়ে প্লাইস্টোসিন কালের সোপান সমুহ গঠিত?গ্রিনউইচ যে দেশে অবস্থবত তার নাম-জিব্রাল্টারের উত্তর-পশ্চিম দিকে কোন অন্তরীপের অবস্থান?7 Sisters কোন দেশে অবস্থিত?বাংলাদেশের উপর দিয়ে চলে গেছে-পানমুনজোম কি?
