Subject
ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা
Topic
দুর্যোগ ব্যবস্থাপনা
বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে কবে?
বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়েছে কবে?
ক)
২০০৮ সালেখ)
২০১১ সালেগ)
২০১৫ সালেঘ)
২০১৬ সালেExplanation
দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ অনুসারে দুর্যোগ অর্থ প্রকৃতি বা মনুষ্য সৃষ্টি অথবা জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঘটনা। দুর্যোগকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যথা: প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ। জাতিসংঘের প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান (United Nations Institute for Training and Research) দুর্যোগসমূহকে চার ভাগে ভাগ করেছেন। যথা: ১. প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘুর্ণিঝড়, টর্নেডো, নদীভাঙন, ভূমিকম্প, ইত্যাদি। ২. দীর্ঘস্থায়ী দুর্যোগ: মহামারী, খরা, ইত্যাদি। ৩. মনুষ্য সৃষ্ট দূর্যোগ: যুদ্ধ, অপরিকল্পিত নগরায়ণ, পরিবেশ দূষণ, ইত্যাদি। ৪. দুর্ঘটনাজনিত দুর্যোগ: সড়ক দুর্ঘটনা। বাংলাদেশের দুর্যোগের ধরণ ও প্রকৃতি: দুর্যোগ ব্যবস্থা সংক্রান্ত জাতীয় পরিকল্পনায় ১৩টি প্রাকৃতিক দুর্যোগ চিহ্নিত করা হয়েছে। এগুলো হলো- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, নদীভাঙন, ভূমিকম্প, খরা, আর্সেনিক দূষণ, লবণাক্ততা, সুনামি, অগ্নিকাণ্ড, ভূমিধস ও বজ্রপাত। ১৭ মে, ২০১৬ বজ্রপাতকে দুর্যোগ হিসেবে ঘোষণা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।Related questions
জাতিসংঘ "এল নিনো ও জলবায়ু বিষয়ক" বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছে-২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিন বা দক্ষিন পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য নয়?বাংলাদেশের কোন অঞ্চলে ভূমিধস বেশি ঘটে থাকে?ছিয়াত্তরের মনন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?শতাব্দীর ভয়াবহ সুনামি কবে সংঘটিত হয় ?'অগ্ন্যুৎপাত' কোন প্রকারের দুর্যোগ?পাহাড়ি এলাকায় কোন ধরণের বন্যা হয় ?
