Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ইতিহাস ও সংস্কৃতি

    বঙ্গভঙ্গের বিরুদ্ধের স্বদেশি আন্দোলনের নেতৃত্বদান করেন কে?

    ক)
    আশুতোষ মুখোপাধ্যায়
    খ)
    বিপিন চন্দ্র পাল
    গ)
    হাজী শরিয়তউল্লাই
    ঘ)
    সুরেন্দনাথ বন্দ্যোপাধ্যয়

    Explanation

    রাষ্ট্রগুরু স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ এবং নেতা যিনি ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন (Indian National Association) বা ভারত সভার প্রতিষ্ঠাতা হিসেবে ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। তিনি এবং আনন্দমোহন বসু একসাথে দুবার ভারত সভার আয়োজন করেছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং পরে সেই দলের নেতা হিসেবে মনোনীত হন। পরে তিনি কংগ্রেস ত্যাগ করে ইন্ডিয়ান লিবারেশন ফেডারেশন নামক আরেকটি দল তৈরি করেন। ১৯০৫ সালে ব্রিটিশ সরকার যখন বাংলাকে দ্বিখণ্ডিত করে তখন তিনি তার তীব্র প্রতিবাদ করেন। অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের সাথে একযোগে তিনি সাধারণ মানুষকে সংগঠিত করে বঙ্গভঙ্গের বিরুদ্ধে নানান কর্মসূচী গ্রহণ করেন। তাঁদের বিভিন্ন প্রতিবাদমূলক কর্মসূচীর ফলে ১৯১২ সালে ব্রিটিশ সরকার সেই বঙ্গভঙ্গ রোধ করতে বাধ্য হয়। কিন্তু মতানৈক্যর কারণে তিনি ১৯০৬ সালে কংগ্রেস ত্যাগ করেন। পরে তিনি স্বদেশী আন্দোলনে সক্রিয়ভাবে যোগদান করেন। বিভিন্ন বিষয়ে ব্রিটিশ সরকারকে রাজনৈতিকভাবে সমর্থন করার জন্য ব্রিটিশ সরকারের পক্ষ থেকে তাঁকে নাইটহুড উপাধি দেওয়া হয়।

    Find Tutors

    View all Tutors