Subject
Govt.Jobs
Topic
ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী (কর্মকর্তা / প্রকাশনা কর্মকর্তা) - ২০.১০.২০২৩
বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য কত তারিখে গ্রেফতার হয়েছিলেন?
বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য কত তারিখে গ্রেফতার হয়েছিলেন?
ক)
১১ মার্চ ১৯৪৮খ)
২২ মার্চ ১৯৪৮গ)
১১ মার্চ ১৯৫২ঘ)
২২ মার্চ ১৯৫২Explanation
• পাকিস্তানের উর্দুর প্রতি অনড় অবস্থার প্রেক্ষিতে ১৯৪৮ সালের ২ মার্চ কামরুদ্দিন আহমদের সভাপতিত্বে ‘সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ' গঠিত হয়। • এ পরিষদের আহ্বানে ১১ মার্চ ভাষার দাবীতে সাধারণ ধর্মঘট পালনের সময় বহু ছাত্র আহত এবং বঙ্গবন্ধুসহ অনেক ছাত্র গ্রেফতার হন । • পরে ছাত্রদের লাগাতার আন্দোলনের প্রেক্ষিতে বন্দীদের ১৫ মার্চ মুক্তি দিতে বাধ্য হয় সরকার। • ১৯৪৮-৫২ সাল পর্যন্ত এ ১১ মার্চে ‘ভাষা আন্দোলন দিবস' পালিত হতো। • ১৯৪৮ সালের ২১ মার্চ ও ২৩ মার্চ যথাক্রমে রেসকোর্স ময়দান ও কার্জন হলে পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনালের মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দিলে উপস্থিত ছাত্ররা না না বলে প্রতিবাদ জানায়। - উল্লেখ্য " সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্টভাষা সংগ্রাম পরিষদ " গঠিত হয়েছিল ৩১ জানুয়ারী , ১৯৫২ সালে ।Related questions
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?১২০ জন শিক্ষার্থীর মধ্যে ৩০ জন পাস করলে ফেল করা শিক্ষার্থীর হার কত?৩ দ্বারা বিভাজ্য সমস্ত ২ অঙ্কের সংখ্যাগুলোর যোগফল কত?একটি ঘনক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ সে.মি. হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?1 + 3 + 5 +............ + 101 ধারাটির পদ সংখ্যা কত?a + b = 8, b + c = 11 এবং a + c = 5 হলে, a + b + c এর মান কত?যদি a = √3 + √2 হয়, তবে (1/a) = ?'ট্যাক্স হলিডে' নীতির উদ্দেশ্য হলো:
