Subject
বাংলা সাহিত্য
Topic
পত্রিকা ও সাময়িকী
বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
বঙ্গদর্শন' পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
ক)
রবীন্দ্রনাথ ঠাকুরখ)
মোহিতলাল মজুমদারগ)
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ঘ)
মীর মশাররফ হোসেনExplanation
বঙ্গদর্শন ঊনিশ শতাব্দীতে প্রকাশিত একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বা সাময়িকপত্র। এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন বাংলা কথাসাহিত্যের অন্যতম স্থপতি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।১২৭৯ বঙ্গাব্দের ১লা বৈশাখ (১৮৭২ খৃস্টাব্দ) তারিখে মাসিক বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। সে সময় বাংলা দেশে কোন উন্নতমানের সাময়িক পত্র ছিল না। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ থেকে ১২৮২ বঙ্গাব্দের চৈত্র মাস অবধি এর সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১২৮৩ বঙ্গাব্দে এর প্রকাশ স্থগিত থাকে। ১২৮৪ বঙ্গাব্দ থেকে পত্রিকাটি পুনঃপ্রকাশিত হয় সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায়। শ্রীশচন্দ্র মজুমদার ১২৯০ বঙ্গাব্দের কার্তিক থেকে মাঘ পর্যন্ত ৪টি সংখ্যার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৩০৮ বঙ্গাব্দ থেকে ১৩১২ বঙ্গাব্দ পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় বঙ্গদর্শন নবপর্যায়ে ৫ বৎসর প্রকাশিত হয়।Related questions
কোন কবি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন?কাজী নজরুল সম্পাদিত ‘লাঙ্গল’ পত্রিকার প্রকাশকাল কত?ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী?সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?‘সমাচার দর্পন’ পত্রিকার প্রকাশ কাল-‘ভারতী’ পত্রিকা কে সম্পাদনা করতেন?কোন পত্রিকাটি মুক্তিফৌজের মুখপত্র ছিল?
