Subject

    বাংলা সাহিত্য

    Topic

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন রোগের আক্রান্ত হয়ে মৃত্যবরণ করেন?

    ক)
    ম্যালেরিয়া
    খ)
    জন্ডিস
    গ)
    বহুমূত্র
    ঘ)
    কলেরা

    Explanation

    - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ২৬ জুন, ১৮৩৮ সালে (বাংলা- ১৩ আষাঢ়, ১২৪৫)। পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। - আদিনিবাস- হুগলী জেলার দেশমুখো গ্রাম। - বঙ্কিমচন্দ্রের পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গাসুন্দরী। - 'পালামৌ' ভ্রমণকাহিনীর লেখক সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর ভাই। - তিনি ১৮৪৯ সালে মাত্র এগারো বছর বয়সে পাঁচ বছর বয়সী মোহিনীদেবীকে বিয়ে করেন। - ১৮৫৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন। - তিনি ১৮৫৮ সালে যশোরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগপ্রাপ্ত হন এবং পরে ম্যাজিস্ট্রেট হিসেবে ৩৩ বছর চাকরি করে ১৮৯১ সালে অবসরগ্রহণ করেন। - চাকরিসূত্রে খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। - তিনি ১৮৫২ সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের 'সংবাদ প্রভাকর' পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন। - বঙ্কিমচন্দ্রের মোট গ্রন্থের সংখ্যা ৩৪টি। তাঁর সাহিত্যিক জীবন মাত্র ২২ বছর। - তিনি 'বঙ্গদর্শন' (১৮৭২) পত্রিকা সম্পাদনা (১৮৭২- ১৮৭৬) করেন। - 'বঙ্গদর্শন' পত্রিকার অন্যতম লেখক ছিলেন- রামকৃষ্ণ মুখোপাধ্যায়, অক্ষয়চন্দ্র সরকার এবং হরপ্রসাদ শাস্ত্রী। - তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে ৮ এপ্রিল, ১৮৯৪ খ্রিষ্টাব্দে (বাংলা- ২৬ চৈত্র, ১৩০০) কলকাতায় মারা যান । বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাসঃ - কপালকুণ্ডলা - মৃণালিনী - বিষবৃক্ষ - ইন্দিরা - যুগলাঙ্গুরীয় - রাজসিংহ - আনন্দমঠ - দেবী চৌধুরানী, - চন্দ্রশেখর - রাধারানী - রজনী - কৃষ্ণকান্তের উইল ইত্যাদি।

    Find Tutors

    View all Tutors