Subject

    বাংলাদেশ বিষয়াবলি

    Topic

    ভূগোল ও পরিচিতি

    বখতিয়ার খিলজী কত সালে নদীয়ায় আক্রমণ করেন?

    ক)
    ১২০২
    খ)
    ১২০৪
    গ)
    ১২০৬
    ঘ)
    ১২১০

    Explanation

    - পাল বংশের পতনের পর দ্বাদশ শতকের দ্বিতীয় ভাগে বাংলায় সেন রাজবংশের সূচনা হয়। - সেন বংশের শাসনের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন হলেও বিজয় সেনের সময়েই বাংলায় সেন বংশের শাসন সুপ্রতিষ্ঠিত হয়। - সেন বংশের রাজা লক্ষ্মণ সেন ১২০৪ সালে বখতিয়ার খিলজীর আক্রমণে নদীয়া ত্যাগ করেন। - তবে দক্ষিণ-পূর্ব বাংলায় (বিক্রমপুর) অবস্থান করে লক্ষ্মণ সেন আরও ২-৩ বছর রাজত্ব করার পর ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫) মৃত্যুবরণ করেন। - তিনি মূলত সেন বংশের সর্বশেষ সার্বভৌম রাজা ছিলেন। তাঁর শাসনকাল ১১৭৮-১২০৪। - লক্ষ্মণ সেনের মৃত্যুর পর তার দুই পুত্র বিশ্বরূপ সেন এবং কেশব সেন আরো কিছু সময় (১২০৫-১২৩০) বিক্রমপুর থেকে বাংলার অন্যান্য অংশ শাসন করেন। - কেশব সেনের শাসনের মধ্য দিয়ে বাংলায় সেন বংশের শাসনের অবসান ঘটে।

    Find Tutors

    View all Tutors