উপমিত কর্মধারয় : দুইটি পদই বিশেষ্য হবে এবং উভয়ের মধ্যে তুলনা বোঝাবে। এদের মধ্যে একটি পদ প্রকৃতিগতভাবে সৃষ্টি এবং অপর পদটি মানুষের অঙ্গ / মানুষের তৈরি/ মানুষের সাথে তুলনীয়। ব্যাসবাক্য : প্রকৃতিগতভাবে সৃষ্টি পদের পর ন্যায়/মতো বসালে ব্যাসবাক্য হয়ে যাবে। যেমন: সিংহের ন্যায় পুরুষ = পুরুষসিংহ। চাঁদের ন্যায়/মতো মুখ = চাঁদমুখ। মুখ চন্দ্রের ন্যায় = মুখচন্দ্র। ওলের মতো কপি = ওলকপি। কর কমলের ন্যায় = কর-কমল। কথা অমৃতের ন্যায় = কথামৃত। নয়ন পদ্মের ন্যায় = নয়নপদ্ম। বাহু লতার ন্যায় = বাহুলতা। কুমারী ফুলের ন্যায় = ফুলকুমারী।